অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে সাবেক চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে সাবেক চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৯ জুন ২০২৬



অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে সাবেক চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান ও ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. হুমায়ুন কবীর খানের বিরুদ্ধে উদ্দ্যেশপ্রণোদিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বিবৃতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

​বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার ভাটারা বাজার এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান এবং হুমায়ুন কবীর খান বক্তব্য রাখেন। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে জড়িয়ে এই মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে তারা আরও বলেন, এই কুচক্রী মহলের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কলিমুদ্দিন, আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫৭   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ