মাদক ও জুয়ার বিরুদ্ধে সরিষাবাড়ীতে যুবসমাজের গর্জন, বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক ও জুয়ার বিরুদ্ধে সরিষাবাড়ীতে যুবসমাজের গর্জন, বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
শুক্রবার, ১৯ জুন ২০২৬



মাদক ও জুয়ার বিরুদ্ধে সরিষাবাড়ীতে যুবসমাজের গর্জন, বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কামরাবাদ তালতলা মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাকান্দর মোড়ে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন যুব সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাত।মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা সমাজ ধ্বংসের এই চিত্র তুলে ধরে বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পুরো পরিবারকে বিপর্যস্ত করে দেয়। মাদকের অর্থ জোগাড় করতে সন্তানরা মা-বাবার ওপর নির্যাতন চালাতেও দ্বিধা করছে না।

মাদকের নীল ছোবলের কারণে সমাজে চুরি, ছিনতাই ও নানা ধরনের অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। তরুণরাই দেশের মেরুদণ্ড, অথচ মাদক ব্যবসায়ীরা তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে সেই মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।

বক্তারা আরও বলেন, মাদক কোনো ফ্যাশন নয়, কোনো স্বস্তিও নয়—এটি একটি চোরাবালি। যেখানে একবার পা দিলে ফিরে আসা অত্যন্ত কঠিন।”

​মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের উদ্দেশ্যে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, “আজকের পর এ অঞ্চলে কেউ মাদক ব্যবসা করতে এলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে আইনের আওতায় আনা হবে।

সবশেষে, এলাকা থেকে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় চিরতরে দূর করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৭   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ