কালকিনিতে শিক্ষাঙ্গনে বসে গাঁজা সেবন, ৩ যুবকের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে শিক্ষাঙ্গনে বসে গাঁজা সেবন, ৩ যুবকের কারাদণ্ড
শনিবার, ২০ জুন ২০২৬



কালকিনিতে শিক্ষাঙ্গনে বসে গাঁজা সেবন, ৩ যুবকের কারাদণ্ড

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে গাঁজা সেবনের সময় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কালকিনি পৌরসভার উত্তর রাজদি গ্রামের আতাবর খলিফার ছেলে মেহেদী খলিফা, আনিচ খলিফার ছেলে ফাহিম এবং মিজানুর মোল্লার ছেলে ইমারাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্প‌তিবার রাতে কালকিনি পৌরসভার উত্তর রাজদি হাজী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে ওই তিন যুবক গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করে।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

কালকিনি থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের রাতে থানা হেফাজতে রাখা হয়েছিল। শুক্রবার সকালে তাদের মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৭:০৯   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ