
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী প্রান্তিক খামারিদের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মো. শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
এ সময় বক্তারা বলেন, নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ক্ষুদ্র খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে সরকারের চলমান উদ্যোগ অব্যাহত থাকবে। সমৃদ্ধ গ্রাম গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং প্রকল্পের সুফলভোগী খামারিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫১ ১১ বার পঠিত