বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত
রবিবার, ২১ জুন ২০২৬



বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরস-এর ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বোর্ড অব গভর্নরস-এর কো-চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণা খাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে বোর্ডের পক্ষ থেকে মৎস্য খাতের উন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাহানা, বিএফআরআই’র মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বিএফআরআই’র পরিচালক ড. মো. লতিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২২   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ