রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
রবিবার, ২১ জুন ২০২৬



রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার

রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর মুক্তা বড়ুয়া (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের রিজার্ভমুখ শহীদ মিনার ঘাটের কাপ্তাই হ্রদে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। পরে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার (১৯ জুন) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

রোববার সকালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে থানা পুলিশে হস্তান্তর করেন।

পরিবারের সদস্যরা জানান, মুক্তা বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন।

স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী জানান, সকালে এলাকার এক শিশু তাকে হ্রদে ভাসমান দেখে কিছু দেখার কথা জানায়। প্রথমে তিনি ধারণা করেছিলেন, পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা কাঠ বা বাঁশ সংগ্রহ করছেন কেউ। তবে ঘটনাস্থলে গিয়ে একটি লাশ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, এর আগে তার স্বামী মুক্ত বড়ুয়ার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৮   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ