চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে সজীব ডিবি হেফাজতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে সজীব ডিবি হেফাজতে
রবিবার, ২১ জুন ২০২৬



চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে সজীব ডিবি হেফাজতে

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সমকালকে বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে। তবে সত্যতা না মিললে তাকে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:০০:২৫   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে আগুন
রাজনৈতিক সমালোচনার মুখে ফেসবুকে রুমিন ফারহানার সংক্ষিপ্ত বার্তা
সালথায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ