ফরিদপুরে বৃক্ষরোপণ ও ২টি সলিং রাস্তার উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বৃক্ষরোপণ ও ২টি সলিং রাস্তার উদ্বোধন করলেন নায়াব ইউসুফ
রবিবার, ২১ জুন ২০২৬



ফরিদপুরে বৃক্ষরোপণ ও ২টি সলিং রাস্তার উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুইটি সলিং রাস্তার উদ্বোধন করেছেন ‌ ফরিদপুর সদর ৩ আসনের এমপি ‌ চৌধুরী ‌ নায়াব ইউসুফ। আজ শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।।
জানা যায়, “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র অংশ হিসেবে অম্বিকাপুর ইউনিয়নের বেড়িবাঁধ ও হঠাৎবাজার এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে স্থানীয় জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে দুইটি নতুন সলিং রাস্তার উদ্বোধন করা হয়।‌ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ‌ ও জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ছিলেন ‌। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বৃক্ষরোপণ কর্মসূচি এবং নতুন সলিং রাস্তা নির্মাণের ফলে এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩৮   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ