মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নগরকান্দায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



নগরকান্দায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আহাদ, শামসুল হুদা হুদু, বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, নগরকান্দার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয়ের মাধ্যমে উপজেলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:২৮   ৮ বার পঠিত