বারহাট্টার ৭ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বারহাট্টার ৭ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



বারহাট্টার ৭ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

নেত্রকোনার বারহাট্টায় ৭ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ জুন) নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল মিয়া (৩৬) ও খাইরুল ইসলামের ছেলে সজিব মিয়া (২৪)।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আটকরা একটি মোটরসাইকেলের ইঞ্জিনের কাভারের ভেতরের বিভিন্ন ফাঁকা জায়গায় কৌশলে ইয়াবা রেখে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় গোপনে খবর পেয়ে অস্থায়ীভাবে চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে তল্লাশির এক পর্যায়ে ধরা পড়ে সোহেল ও সজিব। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের ও আটকদের জব্দ মালামালসহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০০   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ