বুধবার, ২৪ জুন ২০২৬

কালকিনিতে মেয়র প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা, এলাকাবাসীর সমর্থন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে মেয়র প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা, এলাকাবাসীর সমর্থন
বুধবার, ২৪ জুন ২০২৬



কালকিনিতে মেয়র প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা, এলাকাবাসীর সমর্থন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মেয়র পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম হাওলাদার।

​গতকাল মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় পৌরসভার ২ নং ওয়ার্ডের পাতাবালি খালপাড় বড় ব্রিজের গোড়ায় স্থানীয় ভোটারদের সাথে তিনি এই নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করেন।

​প্রচারণাকালে মোঃ নজরুল ইসলাম হাওলাদার স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও নাগরিক সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় এলাকার সর্বস্তরের জনগণ তাকে আসন্ন পৌরসভা নির্বাচনে পূর্ণ সমর্থন ও ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রচারণাস্থলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১১:১৮:৫৭   ১০ বার পঠিত