বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ৭ জনের পুশইন ঠেকিয়ে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ভোরে সহড়াতলা গ্রামের ভেতর থেকে স্থানীয়দের বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরতে বাধ্য হয়েছে। ঠেলে দেওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক সীমানা পিলার ১৪২/৫এস ও ৬এসের মাঝ দিয়ে পার করার চেষ্টা করা হয়। কাঁটাতারের এপারে ঠেলে দেওয়া ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয় জানা গেছে, সহড়তলা সীমান্ত দিয়ে বেশ কয়েকজন নারী-পুরষ প্রবেশ করে। ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়। সংখ্যাটি ১০ জন হবে বলেও জানাচ্ছে স্থানীয়দের অনেকে। তাদের সহড়াতলা গ্রাম থেকে গন্তব্যে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন নারী রয়েছে। অন্যরা ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়।

সকালে তাদের আবারো কাঁটাতারের ওপারে ফেরত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও সীমান্তবর্তী কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধের আহ্বান তাদের।

এ বিষয়ে বিজিবি এবং বিএসএফ আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩০   ৮১ বার পঠিত