সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হেলেঞ্চা শাকের সঙ্গে ভুলবশত বিষাক্ত ধুতুরা পাতা রান্না করে খেয়ে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ছয়জন কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহা এলাকায় ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এনডিপি) শাখায় এই ঘটনা ঘটে।

​অসুস্থ কর্মীরা হলেন— এনডিপির শাখা ব্যবস্থাপক লুৎফর রহমান এবং মাঠকর্মী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম ও সোহাগ রানা।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনডিপির কর্মস্থলে রান্নার সময় গৃহকর্মী ভুলবশত হেলেঞ্চা শাকের সঙ্গে ধুতুরা গাছের পাতা মিশিয়ে শাক ভাজি তৈরি করেন। বৃহস্পতিবার দুপুরে ওই শাক দিয়ে ভাত খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সবার মাঝে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। খাবার গ্রহণের পর কর্মীদের মধ্যে তীব্র মাথা ঘোরা, অস্থিরতা, মুখ শুকিয়ে যাওয়া এবং ঝিমুনিসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

​অবস্থা বেগতিক দেখে বৃহস্পতিবার বিকেলে অসুস্থ কর্মীরা দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র গ্রহণের পর তারা সুস্থ বোধ করায় কর্মস্থলে ফিরে আসেন।

​এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান তন্ময় জানান, হেলেঞ্চা শাকের সাথে ধুতুরা পাতা মিশ্রিত শাক খেয়ে অসুস্থ হওয়া ৬ জনকেই জরুরি চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৬   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ