বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে জিআর (জেনারেল রেজিস্টার) মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউসুফ বন্দর থানার হাফেজীবাগ এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) রাতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাফেজীবাগ এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তাকে সংশ্লিষ্ট সাজা পরোয়ানামূলে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযানের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বন্দর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৫   ১৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন অধ্যায়
সাত দফা কমার পর দেশের বাজারে আজ যে দামে মিলছে সোনা
অন্ধ্র-ওড়িশার উপকূলের দিকে আকভান, বাংলাদেশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ