এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ২৬ জুন ২০২৬



এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ কোনো ধরনের গুজব ছড়ালে বা বিরূপ মন্তব্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিক অ্যাকশন নেবে এবং জড়িতদের আটক করবে।

আজ শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধে কড়া বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে কোনো ছাড় দেওয়া হবে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর ও বিরূপ মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধে পুলিশ আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করবে এবং আটক করবে।’

পরীক্ষা বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন।

শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের কথা উল্লেখ করে ড. মিলন বলেন, ‘এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আমরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও কমন বিষয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।’

এর ফলে সব ধারার শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে সমতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মাঠ পর্যায়ের তদারকির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা অপ্রতুল হওয়ায় অনেক সময় প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে পরিদর্শন করা সম্ভব হয় না। এই সংকট দূর করতে মাদ্রাসা বোর্ডগুলোকে অলস বসে না থেকে অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সাথে সমন্বয় করে পরিদর্শনের পরিধি ও সংখ্যা বৃদ্ধি করতে হবে।’

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মতবিনিময় সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষা গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৬   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে : গয়েশ্বর চন্দ্র রায়
সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশমন্ত্রীর সাথে এডিবি’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
দ্বিতীয় বিয়ে করায় হুমকির মুখে গৃহবধূ ও স্বামী, গ্রাম ছেড়ে পলাতক দম্পতি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ