শনিবার, ২৭ জুন ২০২৬

ফরিদপুরে নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
শনিবার, ২৭ জুন ২০২৬



ফরিদপুরে নৈশ বিদ্যালয়’-এর উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : কর্মব্যস্ততার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদমপুর শাহাজদ্দিন মন্ডল একাডেমিতে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়টির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন ‌বলেন শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। যারা জীবনের বিভিন্ন বাস্তবতায় দিনে লেখাপড়ার সুযোগ পাননি, তাদের জন্য এই নৈশ বিদ্যালয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অক্ষরজ্ঞান অর্জনের মাধ্যমে তারা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
তিনি আরও বলেন, “শিক্ষাইআলো, আর এই আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় ফরিদপুরকে শতভাগ শিক্ষিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলি।”
১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাবিদ, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা নৈশ বিদ্যালয়টির কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:০৯   ১১৪ বার পঠিত