সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন
রবিবার, ২৮ জুন ২০২৬



সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে স্থানীয় অর্থনীতি, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে আধুনিক ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত হাট-বাজার শুধু কেনাবেচার কেন্দ্র নয়, বরং এটি স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। নতুন এ হাট-বাজার স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষিপণ্যের সহজ বিপণন এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৮:০৮   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ