প্রস্তাবিত বাজেট নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা : হুইপ বকুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রস্তাবিত বাজেট নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা : হুইপ বকুল
রবিবার, ২৮ জুন ২০২৬



প্রস্তাবিত বাজেট নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা : হুইপ বকুল

জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা।

তিনি বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

প্রস্তাবিত বাজেটকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে হুইপ বলেন, বাজেট নিয়ে সংসদে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়েছে। কেউ এটিকে উচ্চাভিলাষী, আবার কেউ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে রকিবুল ইসলাম বকুল বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা হয়েছে এবং দরিদ্র নারীদের স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নিজ নির্বাচনী এলাকা খুলনা-৩-এর উন্নয়নের দাবি তুলে ধরে তিনি বলেন, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী শিল্পাঞ্চলের নিউজপ্রিন্ট মিল, জুট মিল, হার্ডবোর্ড মিলসহ বহু শিল্পপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব মিল পুনরায় চালু করা অথবা সেখানে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে ২০ থেকে ২৫ হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

এছাড়া খুলনা-৩ আসনের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে হুইপ বলেন, প্রায় ১০ লাখ মানুষের বসবাস থাকা সত্ত্বেও এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অভাব রয়েছে। তিনি দ্রুত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা এবং বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৫৪   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ