মধুখালীতে জনসাধারনের চলাচলের রাস্তা কেটে বেড়া দিলেন আব্দুল হাই মোল্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে জনসাধারনের চলাচলের রাস্তা কেটে বেড়া দিলেন আব্দুল হাই মোল্যা
সোমবার, ২৯ জুন ২০২৬



মধুখালীতে জনসাধারনের চলাচলের রাস্তা কেটে বেড়া দিলেন আব্দুল হাই মোল্যা

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে জনসাধারনের চলাচলের রাস্তা কেটে নালা তৈরী করে সেখানে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে আব্দুল হাই মোল্যা নামের জনৈক ব্যক্তি। এর ফলে জনসাধারন রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। ঘটনাটি ঘটেছে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষী নারায়নপুর গ্রামে।
জানা গেছে, মধুখালী উপজেলার রায়পুর ইইনয়নের ব্যাসদী গ্রামের মাহমুদুন নবী সাহেবের বাড়ি হতে মাঠ অভিমুখে লক্ষীনারায়ননপুর এলাকায় জনসাধারন চলাচলের রাস্তা কেটে নালা তৈরী করেছে আব্দুল হাই মোল্যা। জানা যায়,রাস্তার পাশের একটি জমি পরিমাপ করে আব্দুল হাই মোল্যার জমির মধ্যে কিছ পরিমান জমি পেতে যায় এলাকার কামরুল ইসলাম গংরা। পরে কামরুল ইসলাম তার একটি ব্যবহ্রত গাড়ি রাখার ঘর করলে আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে রাস্তা কেটে নালা তৈরী করে বাঁশের বেড়া দিয়েছে আব্দুল হাই মোল্যা।
এ বিষয়ে ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম জানান, ঘটনাটি সত্য তবে এ বিষয়ে এলাকার লোকজন সমাধানের জন্য বসবে।
এ বিষয়ে আব্দুল হাই মোল্যার সাথে যোগোযোগের চেস্টা করে তাকে পাওয়া সম্ভব হয়নি।

এঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২২:০১:৪৬   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ