বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
সোমবার, ২৯ জুন ২০২৬



বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আজ (সোমবার) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মালিক, শ্রমিক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপদ শৈশব ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। এছাড়া শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ এবং শিক্ষা কার্যক্রমে শিশুদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবু রাসেল, জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শুভেন্দু ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলই সরকার, মালিক প্রতিনিধি সরদার মিজানুর রহমান ও শ্রমিক প্রতিনিধি মো: মনজুরুল ইসলাম শাওন বক্তব্য রাখেন। স্বাগত বক্তৃতা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক (সেফটি) এস এম শাহাজাদ কবির। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাগেরহাট জেলা প্রশাসন এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মালিক-শ্রমিক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:২১   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ