ফরিদপুরে ALOHA Bangladesh-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ALOHA Bangladesh-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



ফরিদপুরে ALOHA Bangladesh-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ফরিদপুর জেলা প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে ফরিদপুরে ALOHA Bangladesh, Faridpur Branch-এর উদ্যোগে Certificate & Prize Giving Ceremony–2026 অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ‌ ভারপ্রাপ্ত ‌ উপজেলা মাধ্যমিক ‌ শিক্ষা কর্মকর্তা ‌ সুশান্ত কুমার বাড়ৈ, ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ‌ মোহাম্মদ ইমতিয়াজ জাহান, ফরিদপুর শাহীন স্কুলের শাখা পরিচালক শেখ হেলাল ‌, এবং সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের পরিচালক অপরেশ রায়। এ সময় বক্তারা বলেন ‌শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও দক্ষতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বলেন ‌প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ গড়তে নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।
এ সময় জেলার শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‌প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়।
ভবিষ্যতেও ‌শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন‌ বক্তারা।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৪২   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ