মধ্যরাতে গোরস্থানে আগুন: পুড়ে মুছে গেল কবরের চিহ্ন, আলফাডাঙ্গায় চাঞ্চল্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ্যরাতে গোরস্থানে আগুন: পুড়ে মুছে গেল কবরের চিহ্ন, আলফাডাঙ্গায় চাঞ্চল্য
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



মধ্যরাতে গোরস্থানে আগুন: পুড়ে মুছে গেল কবরের চিহ্ন, আলফাডাঙ্গায় চাঞ্চল্য

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সামাজিক গোরস্থানে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেশ কয়েকটি কবরের চিহ্ন মুছে যাওয়ার ঘটনা ঘটেছে। আগুনে গোরস্থানের গাছপালা ও ঝোপঝাড় পুড়ে যাওয়ার পাশাপাশি গোরস্থানের পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ গোরস্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুচিয়াগ্রাম-নওয়াপাড়া যৌথ ঈদগাহ গোরস্থান কমিটির পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আলী যৌথভাবে অভিযোগপত্রে স্বাক্ষর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে গোরস্থানের বিভিন্ন স্থানে আগুন লাগানো হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গোরস্থানের ভেতরের গাছপালা ও ঝোপঝাড় পুড়ে যায়। আগুনের তীব্রতায় কয়েকটি কবরের নামফলক ও চিহ্ন সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় কবরগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

গোরস্থান কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার বলেন, এটি গোরস্থানের ভাবমূর্তি ও পবিত্রতা নষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৭   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ