![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শৌলডুবী এলাকায় গাছবোঝাই নছিমনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জুলহাস (২৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শৌলডুবী এলাকায় হাছেন মাতুব্বরের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস ফরিদপুরের সালথা উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। জানা যায়, জুলহাস অটোরিকশা নিয়ে শৌলডুবীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২:৪৯:০৮ ৩৯ বার পঠিত