ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
বুধবার, ১ জুলাই ২০২৬



ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শৌলডুবী এলাকায় গাছবোঝাই নছিমনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জুলহাস (২৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শৌলডুবী এলাকায় হাছেন মাতুব্বরের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস ফরিদপুরের সালথা উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। জানা যায়, জুলহাস অটোরিকশা নিয়ে শৌলডুবীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ‌এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:০৮   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ