ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

প্রথম পাতা » খেলাধুলা » ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
বুধবার, ১ জুলাই ২০২৬



ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

মেক্সিকোর উড়ন্ত ফর্মে চলছেই। গ্রুপ পর্বের তিন জয়ের পর, এবার শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে হারালো তারা। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। মেক্সিকোর দুইটি গোলই হয়েছিল প্রথমার্ধে। এদিকে গ্রুপ পর্বে জার্মানিকে হারানো ইকুয়েডরের এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো শেষ ৩২ থেকেই।

প্রথম হাফে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। বল দখলে এগিয়ে থেকে ছোট ছোট আক্রমণ করতে থাকে। তবে তাতে কোনো লাভ হচ্ছিল না। মেক্সিকোর ডিফেন্স ভাঙতে পারছিল না তারা।

অপরদিকে, বল পেলেই কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলছিল মেক্সিকো। শেষ পর্যন্ত দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে ইকুয়েডরের ডিফেন্ডার হিনকাপিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ১০ জনে পরিণত হয় তারা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো।

এর আগে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। যার ফলে শুরু থেকেই চাপে থাকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। মেক্সিকোর একের পর এক আক্রমণের ফলও আসে ২২ মিনিটেই।

কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন জুলিয়ান কুইনোনেস। বাঁদিক থেকে মাঠের অনেকাংশ দৌড়ে এসে ইকুয়েডরের ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি।

এর পরের গোলেও অবদান ছিল কুইনোনেসের। ৩১তম মিনিটে তার পাস থেকে গোল করেন রাউল হিমেনেজ। এই দুই গোলের পর আরও কিছু সুযোগ পেয়েছিল মেক্সিকো, তবে তা কাজে লাগাতে পারেনি।

এবারের বিশ্বকাপের আগে মেক্সিকো সর্বশেষ স্বাগতিক ছিল ১৯৮৬ আসরে। সেবার শেষ ষোলোয় বুলগেরিয়ার বিপক্ষে একই ব্যবধানে (২–০) জিতেছিল মেক্সিকো। মাঝের ৪০ বছরে বিশ্বকাপে কখনো নকআউট ম্যাচ জিততে না পারার ‘অভিশাপ’ এবার কাটালেন রাউল হিমেনেজ–জুলিয়ান কুইনোনেসরা।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৪২   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ