নওগাঁয় অসহায়-দরিদ্র নারীরা পেলেন সেলাই মেশিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় অসহায়-দরিদ্র নারীরা পেলেন সেলাই মেশিন
বুধবার, ১ জুলাই ২০২৬



নওগাঁয় অসহায়-দরিদ্র নারীরা পেলেন সেলাই মেশিন

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় অসহায় ও দরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, রানী নগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতারসহ প্রমুখ।

পরে প্রধান অতিথি ২১জন অসহায় ও দরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে। তিনি সেলাই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান।

এছাড়াও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩০   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ