
জেলায় ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
প্রধান অতিথি বলেন, দুর্নীতি দমন কমিশন সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। সকল মামলার গুনাগুন বিচার করে ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তদন্ত অনুসন্ধান প্রক্রিয়া চালানো হচ্ছে। আমরা সেই অঙ্গীকার রক্ষায় কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, দমনমূলক কাজের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও আদালত রয়েছে। প্রতিরোধমূলক কাজগুলোতে অনেক বেশি জনসম্পৃক্ততা দরকার। তাই আমরা বিভিন্ন জেলা ও উপজেলায় যেসব শিক্ষিত ব্যক্তিগণ আছেন এবং যারা অবিতর্কিত অবস্থানে রয়েছেন তাদের মাধ্যমে কমিটি করছি। এই কমিটির মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করাসহ নানা কাজ করা হচ্ছে।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকারসহ বরিশালের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭:৩০:৫০ ১০৪ বার পঠিত