ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন
বুধবার, ১ জুলাই ২০২৬



ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মিজ্ নূরজাহান আক্তার সাথী।

তিনি ধনবাড়ীর বীরতারা, বানিয়াজান,বলিভদ্র,মুশুদ্দি,পাইস্কা,যদুনাথপুর ও ধোপাখালী ইউনিয়নসহ ধনবাড়ী পৌরসভার বিভিন্ন গ্রামে-গঞ্জে হঠাৎ ছুটে চলছেন সরকারের উন্নয়নমূলক কাজ দেখাশুনা করতে। তার এমন কর্মকান্ডে উপজেলা জুড়ে তিনি নীতিবান আর্দশবান একজন মানবিক ইউএনও হিসেবে খ্যাতি দিয়েছেন সাধারণ জনগন। এমন একজন ন্যায় সৎ নীতিবান নারী উপজেলা নির্বাহী অফিসার পেয়ে খুশি উপজেলাবাসী।

উপজেলার বীরতারার কৃষক ছানায়োর হোসেন, হাবিবুর রহমান, শিক্ষক শিরিন খানমসহ আরো অনেকে জানান, বর্তমান ইউএনও সাথী স্যার উপজেলাজুড়ে উন্নয়ন,শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ নানা দিকে সার্বক্ষণিক নজর দিয়ে যাচ্ছে। সেই সাথে তার নির্দেশনায় ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিকের চৌকসতায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুরো উপজেলা জুড়ে আইন-শৃংঙ্খলা পরিস্থিস্তির উন্নয়ন ঘটছে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, মাননীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী মহোদয় ও উপজেলা পরিষদের সকল উন্নয়নমূলক কাজ নিয়মিত পরিদর্শন করে যাচ্ছি। কাজে কোন প্রকার দূর্নীতি ছাড় দেওয়া হবে না। ধনবাড়ী উপজেলাবাসীর উন্নয়ন নিরাপত্তাসহ সকল কাজে এ উপজেলার সকল জনগণের সহযোগীতায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। সামনের দিনেও উপজেলাবাসীর সহযোগীতা নিয়ে এই ধনবাড়ী সকল দিকের নানা কাজ সঠিক ভাবে করতে চাই।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪৭   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
সিলেটে পতিত জমি আবাদ ও নতুন ফসলের চাষ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ