নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
বুধবার, ১ জুলাই ২০২৬



নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। গ্রেফতার মামুন একই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মামুনের বাড়ির পাশে অভিযান চালায় পুলিশ।

অভিযানে মামুনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের সামনে বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মামুনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৭   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ