কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি
শনিবার, ৪ জুলাই ২০২৬



কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ বলেছেন, কৃষিকে সমৃদ্ধশালী করতে দেশের ২০ হাজার কিলোমিটার খাল উদ্ধার ও খনন করে কৃষির অনুকুল পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। যার অংশ হিসেবে শরীয়তপুরে ১ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা তরান্বিত করে কৃষির অনুকুল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

জেলার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় উপজেলায় অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এর আওতায় সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি কৃষি কাজ ও বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগানোর আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ওসি আবুল বাশার, সখিপুর থানার ওসি মো. মোফাজ্জল হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, আজ ১২০০ জন কৃষককে ৩০০ গ্রাম করে শাকসবজির বীজ, ৬৩০ জন কৃষককে ১০ গ্রাম করে মরিচ বীজ প্রদান করা হয়েছে। এ ছাড়া ২০ জন কৃষকের মাঝে পিয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর ফলে শীতকালীন পিয়াজ বীজ উৎপাদনে চাষের আওতায় আসবে ৪ একর জমি।

অনুষ্ঠানে জনপ্রতি ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সহ ৫ কেজি করে ১১৪৫ জন কৃষককে রোপা আমন ধানের বীজ দেয়া হয়েছে। এর ফলে রোপা আমন চাষের আওতায় ৬৪ হেক্টর জমি বাড়বে।

এ ছাড়া ৭ শ ১৬ জনকে ৫ টি করে মোট ৩ হাজার ৫শ ৮০টি ফলের চারা বিতরণ করা হয়।

নারীদের স্বাবলম্বী করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ জন দুস্থ নারীর মাঝে ১৮ সেলাই মেশিন বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৩   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ