ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শনিবার, ৪ জুলাই ২০২৬



ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুর জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. বদরুদ্দিনের সভাপতিত্বে এবং দলীয় মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও অধ্যাপক আব্দুল ওহাবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
এছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. বায়েজিদ আহমাদ শাহেদ, খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, এলডিপি সভাপতি মো. কামরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে সরকারের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪৯   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ