দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
শনিবার, ৪ জুলাই ২০২৬



দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করতে তারা আমেরিকার ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চান।

আজ শনিবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিস্টেনসেন বলেন, আমেরিকার ইতিহাস বাংলাদেশের মানুষসহ বিশ্বজুড়ে সবাইকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ইতিহাসের কথা আরো বেশি করে জানাতে চাই। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরিতে সহযোগিতা করতে চাই।’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর (ফ্রিডম ২৫০) পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত ‘আমেরিকান ফেয়ার’ বা মার্কিন মেলা পরিদর্শনের সময় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্রাস ব্যান্ড ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে যৌথভাবে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছে।

ক্রিস্টেনসেন বলেন, ‘আমরা আমাদের ইতিহাস, মূল্যবোধ ও আদর্শও সবার কাছে তুলে ধরছি। এটি সত্যিই একটি চমৎকার অভিজ্ঞতা।’ এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমেরিকার একটি আবহ বা স্বাদ তুলে ধরার চমৎকার সুযোগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘আজ আমাদের আসল জন্মদিন। এখানে আসতে পেরে আমি আনন্দিত। পুরো বাংলাদেশ জুড়েই আমরা বড় পরিসরে এই উদযাপন করছি।’

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা উইক ২০২৬’ বা আমেরিকা সপ্তাহ ২০২৬ চালুর ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৬   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ