জামালপুরে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল তরুণের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল তরুণের
শনিবার, ৪ জুলাই ২০২৬



জামালপুরে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল তরুণের

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আপন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সানাকৈর নয়াপাড়া মসজিদ সংলগ্ন প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত আপন জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিসুর রহমানের (আনিস ভাঙ্গারি) ছোট ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে সানাকৈর নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় একটি চলন্ত মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আরোহী আপন সড়ক থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আপনকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার এসআই মোঃ চাঁন মিয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পাওয়া যায়নি। পরে জানা যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানেই তিনি মারা যান। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

​পরিবারের আদরের ছোট ছেলেকে হারিয়ে আপনের পরিবার ও স্বজনদের মধ্যে এখন বাকরুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এই মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এদিকে স্থানীয়দের অভিযোগ, এই সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল এবং চালকদের অসচেতনতার কারণেই প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে এ ধরনের নির্মম দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ২২:১৭:৩৫   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ