মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
শনিবার, ৪ জুলাই ২০২৬



মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সরকারি হালট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত।
অভিযানে সরকারি হালট দখল করে নির্মিত বসতঘর, দোকান, গোয়ালঘর, বাথরুম, বারান্দাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে থাকা গাছপালাও অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা তোতা মৃধার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে সরকারি হালট অবৈধভাবে দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দখলদারদের এক সপ্তাহ আগে মৌখিকভাবে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা জমি খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত সাংবাদিকদের জানান, এ অভিযানের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত হয়েছে। এতে স্থানীয় জনগণ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবে। বিশেষ করে রাস্তা প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।

স্থানীয়দের মতে, সরকারি হালট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটেছে।

বাংলাদেশ সময়: ২২:২০:৫৯   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ