ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
শনিবার, ৪ জুলাই ২০২৬



ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর-চরভদ্রাসন সড়কের গাবতলার আগে একটি ঝুঁকিপূর্ণ গর্ত সংস্কার করা হয়েছে। এর আগে একই সড়কের আরেকটি গর্ত সংস্কার করা হলেও পাশেই অবস্থিত আরও একটি বড় গর্তের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল।
স্থানীয় অটোরিকশা চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল-এর নির্দেশে গর্তটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
সদরপুর উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু-এর নেতৃত্বে একদল যুবক ও স্থানীয় লোকজন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আজ গর্তটি সংস্কারের কাজ সম্পন্ন করেন।
এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তারা বলেন, জনদুর্ভোগ নিরসন এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৫   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ