দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শনিবার, ৪ জুলাই ২০২৬



দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার।
তিনি বলেন, এই লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের কোনো উন্নয়ন হয়নি। বর্তমান উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।

তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করছেন। দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে কাজ করে যাচ্ছেন তিনি। সকল শ্রেণী-পেশার মানুষের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করে তার ভিত্তিতে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের সহযোগিতায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতের মত দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। দলের কোনো নেতাকর্মী এই অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। অতীতে অনিয়মই ছিল নিয়ম। এই সংস্কৃতির ধারা থেকে আমরা বের হতে চাই। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪০   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির
ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ