সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
শনিবার, ৪ জুলাই ২০২৬



সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) কারিগরি শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বিদ্যালয়টির একটি নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছে। হাইস্কুলে সরকার কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে। সাধারণ পড়ালেখার পাশাপাশি সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, নোয়াখালী-লক্ষ্মীপুর রেললাইন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি শিগগিরই অনুমোদন পাবে। রেললাইন চালু হলে চন্দ্রগঞ্জসহ লক্ষ্মীপুর জেলার মানুষ সরাসরি এর সুফল ভোগ করবেন। পাশাপাশি, সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। সবগুলো বাস্তবায়ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিদেশে থেকেও দেশে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৭   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ