রবিবার, ৫ জুলাই ২০২৬

জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ৫ জুলাই ২০২৬



জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাগেরহাট সফরকালে জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমান (জিয়া) এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

গতকাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ফলতিতা এলাকায় এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী জাতীয় দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের খেলোয়াড় জীবনের সাফল্যের প্রশংসা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার ক্রীড়া উন্নয়ন এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল, সাংগঠনিক সম্পাদক নোমান আল- মেহেদী, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক আহ্বায়ক ফকির শহীদুল আলমসহ বিএনপির নেতা কর্মী।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪১   ৫৯ বার পঠিত