চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
রবিবার, ৫ জুলাই ২০২৬



চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক

সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটকরা হলেন, বাড়ির মালিক আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮)।

আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)।

এ ঘটনায় বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৪   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ