তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
রবিবার, ৫ জুলাই ২০২৬



তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ময়মনসিংহ কৃষি, শিক্ষা, সংস্কৃতি, মৎস্য, বনজ সম্পদ এবং ব্রহ্মপুত্র নদকে ঘিরে বিপুল সম্ভাবনাময় একটি অঞ্চল।

কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ অঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা সম্ভব।

এজন্য চাকরি প্রত্যাশী হওয়ার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

আজ রোববার বিকেলে ময়মনসিংহে প্রতিজ্ঞা যুব সংঘ আয়োজিত ‘ময়মনসিংহের টেকসই উন্নয়ন ঃ যুব সমাজের ভূমিকা, চ্যালেঞ্জ, সম্ভাবনা’ শীর্ষক তারুণ্যের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংলাপে প্রিন্স আরও বলেন, ময়মনসিংহের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় নয়, এর সঙ্গে সামাজিক ন্যায়বিচার, পরিবেশের ভারসাম্য, সুশাসন এবং মানবিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবেশ সংরক্ষণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। ব্রহ্মপুত্র নদ রক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত হতে হবে।

জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, প্রতিজ্ঞা যুব সংঘের সভাপতি মামুন মিয়াসহ বিভিন্ন এলাকার যুব সংগঠকবৃন্দ বক্তব্য রাখেন।

এতে প্রতিজ্ঞা যুব সংঘের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২১   ১২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে: ত্রাণমন্ত্রী
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ