কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ
সোমবার, ৬ জুলাই ২০২৬



কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচি ও শতভাগ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
​

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন, অতিরিক্ত উপপরিচালক সারস্বতী সন্ধ্যা দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সভাপতি এবং মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও সাধারণ কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, উচ্চমানের জৈব সারসহ প্রয়োজনীয় অন্যান্য কৃষি উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
​

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক সমৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়তে তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৩   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ