চরভদ্রাসনে জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



চরভদ্রাসনে জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে সোমবার জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ এ.কে.এম. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ অহিদুজ্জামান মোল্লা সহ বিএনপির নেতৃবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাপস শাখারী। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সমবায়ের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে সরকার কাজ করছে। তিনি দেশের কোনো জমি অনাবাদি না রেখে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৭   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ