![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে সোমবার জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ এ.কে.এম. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ অহিদুজ্জামান মোল্লা সহ বিএনপির নেতৃবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাপস শাখারী। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সমবায়ের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে সরকার কাজ করছে। তিনি দেশের কোনো জমি অনাবাদি না রেখে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৭ ১২ বার পঠিত