বুধবার, ৮ জুলাই ২০২৬

জামালপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ: ৬ ঘণ্টার ঝটিকা অভিযানে ধর্ষক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ: ৬ ঘণ্টার ঝটিকা অভিযানে ধর্ষক গ্রেপ্তার
বুধবার, ৮ জুলাই ২০২৬



জামালপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ: ৬ ঘণ্টার ঝটিকা অভিযানে ধর্ষক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ১১ বছরের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে জয় (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) মামলা দায়েরের মাত্র ৬ ঘণ্টার মধ্যেই তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জামালপুর সদর থানা পুলিশ।

​গত রোববার (৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে মেষ্টা ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ছাতিয়ানী এলাকার লিটন মিয়ার ১১ বছর বয়সী কন্যাসন্তান লামিয়াকে রোববার রাতে নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবী গ্রামের শহিদের ছেলে জয়। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়।

​এই ঘটনায় শিশুটির মা সাথী বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-২৪, তারিখ: ০৮/০৭/২০২৬।

মামলা দায়েরের পর পরই নড়েচড়ে বসে প্রশাসন। জামালপুর জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম, সদর সার্কেল) সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নামে পুলিশ।

আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই এমদাদুল হক, এএসআই আকরাম হোসেন এবং এএসআই মো. সফিউল আলমসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে।

​অভিযান শুরুর মাত্র ৬ ঘণ্টার মাথায় অভিযুক্ত আসামি জয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জামালপুর সদর থানা পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই অত্যন্ত গুরুত্বের সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:১৯   ১৩ বার পঠিত