দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান

প্রথম পাতা » চট্টগ্রাম » দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান

রাঙ্গামাটিতে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সরকার বিশেষ নজর দিয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষের মাঝে সমানভাবে সহায়তা পৌঁছে দেয়া হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙ্গামাটি পৌর এলাকার কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, ‘পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই বসবাস করছেন। আমরা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে ব্যবস্থা নেব।’

বর্তমান এই বিরূপ পরিস্থিতিতে জানমালের নিরাপত্তার স্বার্থে সবাইকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার অনুরোধ করেন তিনি।

পরিদর্শন শেষে এই সংসদ সদস্য আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের মাঝে দুপুরের খাবার ও শিশুখাদ্য বিতরণ করেন। চলমান এই দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৭   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ