আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে ১ম বৈঠক ও মুলতবি বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

বৈঠকে বগুড়া বিশ্ববিদ‌্যালয় বিল, ২০২৬ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। বিলটিতে জামালপুর নামক স্থানটি বিলুপ্তকরণপূর্বক বগুড়া জেলার যে কোন স্থানে বিশ্ববিদ‌্যালয়টি স্থাপন করার বিধান প্রস্তাব করা হয়েছে এবং পূর্বে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধানের বদলে এখন বিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব‌্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধান অন্তর্ভূক্তির প্রস্তাব করা হয়েছে। এছাড়াও বিদ‌্যমান/পুরাতন আইনের অধিকাংশ ধারা সংশোধনের প্রস্তাব করায় বিদ‌্যমান আইনটি সংশোধনের পরিবর্তে পুন:প্রণয়নের উদ‌্যোগ গ্রহণ করা হয়েছে। সবশেষে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করতে বৈঠকে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আন্দালিভ রহমান এর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৈঠকে অংশ নেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৫৩   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী
আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ, আহত-৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ