
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌর শহরের মাছ বাজার সংলগ্ন বড় ব্রিজ এলাকায় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
আজ শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় ব্রিজের এপার-ওপার অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কালকিনি থানার পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩:৪০:১২ ২৯ বার পঠিত