চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ

প্রথম পাতা » খেলাধুলা » চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ

আন্তর্জাতিক বিরতির মাঠে ফিরেই ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সে বোর্নমাউথকে বিধ্বস্ত করেছে চেলসি। জর্ডান হেন্ডারসন ও জোয়াও পেদ্রোর জোড়া গোলের সুবাদে ৫-১ গোলে বিশাল জয় তুলে নেয় ব্লুজরা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জাবি আলোনসোর অধীনে চেলসি শুরু থেকেই বোর্নমাউথকে চেপে ধরে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই চেলসিকে এগিয়ে নেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

ঠিক এক মিনিট পরেই অর্থাৎ ম্যাচের তিন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত ফর্মে থাকা মরগান রজার্স। প্রধমার্ধে বোর্নমাউথের বিপক্ষে ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় ব্লুজরা।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দলের তৃতীয় গোলটি করেন জোয়াও পেদ্রো। টানা তিন গোল খাওয়ার পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বোর্নমাউথ। ম্যাচের ৫১ মিনিটে দলের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি পরিশোধ করেন স্ট্রাইকার ইভানিলসন।

বোর্নমাউথের ম্যাচে ফেরার সব আশা ভেস্তে দিয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন জোয়াও পেদ্রো।
তাঁর এই জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চেলসির হাতে চলে যায়।

ম্যাচের ঠিক ৭০ মিনিটে বোর্নমাউথের কফিনে শেষ পেরেকটি পোঁতেন জর্ডান হেন্ডারসন। ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলটি করেন নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

এতে বোর্নমাউথকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন জাবি আলোনসোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৯   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ