ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
শুক্রবার, ১০ জুলাই ২০২৬



ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানের দক্ষিণাঞ্চলের দুটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় হামলার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের বাহিনী বৃহস্পতিবার ইরানে কোনো নতুন হামলা চালায়নি। সবশেষ বিস্ফোরণের ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বুশেহর প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ানের বরাতে জানিয়েছে, বুশেহর শহরের কাছে একটি সামরিক স্থাপনায় ‘যুক্তরাষ্ট্র-ইসরাইলি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত হেনেছে।

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

বুশেহর প্রদেশে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামো রয়েছে। এখানেই উপকূলীয় শহর বুশেহরের উপকণ্ঠে অবস্থিত ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে এখন পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইরানের ওমান উপসাগর তীরবর্তী কৌশলগত বন্দরনগরী কোনারাকের একটি নৌসামরিক অঞ্চলে ‘শত্রুপক্ষের যুদ্ধবিমান’ থেকে দুই দফা হামলা চালানো হয়েছে।

কোনারাক জেলার গভর্নর মোহাম্মদ ইউনুস হাকানির বরাতে বলা হয়েছে, হামলার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, হামলার খবর প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে কোনো ধরনের অভিযান পরিচালনা করছিল না।

ইসরাইলি কর্মকর্তারাও জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের ভেতরে সংঘটিত এসব হামলায় ইসরাইলের সম্পৃক্ততার বিষয়ে তারা অবগত নন।

পরস্পরবিরোধী এসব দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালায় এবং এর জবাবে ইরানও অঞ্চলে মার্কিন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিন পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতাকারী দেশগুলো আবারও কূটনৈতিক আলোচনা সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং দুই পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:১৯   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ