বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের

প্রথম পাতা » খেলাধুলা » বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
সোমবার, ১৩ জুলাই ২০২৬



বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের

এক বিশ্বকাপে ৫ বা তার বেশি গোল করা তৃতীয় ইংলিশ ফুটবলার জুদ বেলিংহ্যাম। অন্য ‍দুজন হলেন গ্যারি লিনেকার ও হ্যারি কেন। বেলিংহ্যাম এই বিশ্বকাপে করেছেন ৬ গোল।

বেলিংহ্যাম ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপে টানা দুই ম্যাচে জোড়া গোল করার রেকর্ডে নাম লিখিয়েছেন। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেন। এর আগে শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষেও দুবার জালের দেখা পান। টুর্নামেন্টে তার অন্য দুটি গোলের একটি পানামা ও একটি ক্রোয়েশিয়ার বিপক্ষে।

ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যামের ১২ গোলের মধ্যে ৯টিই এসেছে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে। গ্যারি লিনেকার মনে করেন, এই ফুটবলার ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন।

নেটফ্লিক্সের ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ অনুষ্ঠানে লিনেকার বলেন, ‘আমি এতটুকু বলতে বাধ্য যে, আমার মনে হয় জুদ বেলিংহ্যামের ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটা অবশ্যই বড় ধরনের মন্তব্য।’

লিনেকার যোগ করেন, ‘আমাদের অনেক অসাধারণ খেলোয়াড় ছিল। কেউ কেউ দেশের হয়ে নিজেদের পুরো সামর্থ্য দেখাতে পেরেছেন, কেউ পারেননি। ববি চার্লটনের মতো কিংবদন্তিকে অবশ্যই এই তালিকার শীর্ষে রাখতে হবে। হ্যারি কেনকেও সেই কাতারে রাখা যায়, আরও অনেক খেলোয়াড় আছে। কিন্তু এই বয়সে বেলিংহ্যাম যেভাবে খেলছে এবং কঠিন মুহূর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যাচ্ছে, সেটাই তাকে একজন সত্যিকারের সুপারস্টারে পরিণত করেছে।’

বাংলাদেশ সময়: ১১:৩৫:৩৩   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ